"বিসমিল্লাহির রাহমানির রাহিম। শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং জ্ঞানই হলো আলো। একটি সুশিক্ষিত, সৃজনশীল ও নীতিবান প্রজন্মই পারে একটি দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন সাধন করতে। বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে এবং যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত ও বাস্তবমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। এই সুমহান লক্ষ্য ও আদর্শকে সামনে রেখেই বটিয়াঘাটা অঞ্চলে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান 'স্টেপআপ একাডেমি'। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মাঝেই অসীম সম্ভাবনা ও নিজস্ব মেধা লুকিয়ে থাকে। আমাদের প্রধান দায়িত্ব হলো সঠিক দিকনির্দেশনা, নিবিড় পরিচর্যা এবং অনুপ্রেরণার মাধ্যমে সেই সুপ্ত প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটানো। গতানুগতিক শুধু মুখস্থবিদ্যার ওপর নির্ভর না করে, আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণ ক্ষমতা এবং স্বাধীন চিন্তাধারার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে থাকি। একজন শিক্ষার্থী যেন শুধু বোর্ড বা স্কুল পরীক্ষায় ভালো ফলাফলই না করে, বরং ভবিষ্যৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পারে—সেটিই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য প্রয়োজন একটি সুস্থ ও শিক্ষাবান্ধব পরিবেশ, যুগোপযোগী শিক্ষাপদ্ধতি এবং নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী। 'স্টেপআপ একাডেমি'-তে আমরা এই বিষয়গুলো শতভাগ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমাদের রয়েছে একদল উদ্যোমী, মেধাবী, আন্তরিক এবং অভিজ্ঞ শিক্ষক প্যানেল। শিক্ষার্থীদের একাডেমিক ভিত্তি মজবুত করার জন্য আমরা নিয়মিত ক্লাস টেস্ট, মডেল টেস্ট, স্পেশাল সলভিং ক্লাস এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন নেওয়ার ব্যবস্থা করে থাকি। এর পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং মানসিক বিকাশের দিকেও আমরা বিশেষ নজর দিয়ে থাকি। আমাদের এই পথচলায় সম্মানিত অভিভাবকবৃন্দের ভূমিকা অনস্বীকার্য। আপনাদের সচেতনতা, গঠনমূলক পরামর্শ ও সার্বিক সহযোগিতা ছাড়া শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা নিয়মিত যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করি। আপনাদের অমূল্য সম্পদকে আমাদের ওপর আস্থা রেখে তুলে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পরিশেষে, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর এই যাত্রায় আমরা ছিলাম, আছি এবং থাকবো। আসুন, আমরা সকলে মিলে আমাদের সন্তানদের একটি সুন্দর, শিক্ষিত ও আলোকিত ভবিষ্যৎ উপহার দিই। পরম করুণাময় মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের সহায় হোন। শুভেচ্ছান্তে, মোঃ সাইফুল ইসলাম পরিচালক ও অধ্যক্ষ স্টেপআপ একাডেমি, বটিয়াঘাটা, খুলনা।"